domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোহাম্মদ সাইফুদ্দিন

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৩ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করবে টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে ইতিহাস গড়ার হাতছানি লিটন দাসের দলের সামনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সফরে এর আগে একাধিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই কীর্তি গড়ার সুযোগ টাইগারদের সামনে। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও পরে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। এবার শেষ টি-টোয়েন্টিতে জয় পেলেই ইতিহাস গড়বে বাংলাদেশ দল।

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সবশেষ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.