domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ Time View

নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি সামিউল আরেফিন হৃদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্বাগত জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে পৌঁছানোর পর সভাপতি সামিউল আরেফিন হৃদয় বৃক্ষরোপণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জেবুনেছা আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, ডোমার উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, ডোমার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুর আলম রিমুন এবং ছাত্রদল নেতা রিফাত ইসলাম ও সিয়ামসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.