domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬৬ Time View
নীলফামারীর ডোমারে সীরাত ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে একদল দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে আয়োজক কমিটি সংবাদ সম্মেলন করেন।
শনিবার(২৪অক্টোবর) বিকালে ডোমার প্রেসক্লাবে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুব সমাজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত শুক্রবার সন্ধ্যায় মেলাপাঙ্গা পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মুল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল চলাকালীন সময়ে স্থানীয় কতিপয় ব্যক্তি হামলা করে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পন্ড করে দেয়।সেসময় মাহফিলের কয়েকজন অতিথিকে লাঞ্চিত করেন হামলাকারীরা। হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, একটি ধর্মীয় মুল্যবোধের অনুষ্ঠানে হামলার প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে উক্ত ঘটনার বিচার দাবী করছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.