নীলফামারীর ডোমার পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার সাতটি পূজামণ্ডপে মোট ১ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডোমার পৌরসভার উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুন্না রানী চন্দ, ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।