নীলফামারীর ডোমারে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় ডোমার উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ, স্থানীয় সম্ভাবনা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির উপস্থিত বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।