domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩২ Time View
রংপুর রেঞ্জের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। একই সঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পেয়েছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) মোঃ ফরহাদ হোসেন খাঁন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে পারফরম্যান্সের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে এ স্বীকৃতি দেওয়া হয়। অপরাধ নিয়ন্ত্রণ, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কার হিসেবে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের কাছ থেকে নীলফামারী জেলা পুলিশের পক্ষে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।
জেলা পুলিশের এ অর্জনকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ সম্মাননা জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.