domarnews24.com

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ Time View

নীলফামারীর ডিমলায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ঠিকাদারদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে জয়নাল আবেদিনকে সভাপতি ও মো: আব্দুল করিমকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম লেবুকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ঠিকাদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজ বাস্তবায়নের ক্ষেত্রে বিল পরিশোধ, কার্যাদেশ, কাজের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে ঠিকাদারদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। নতুন কমিটি এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবে।

নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন বলেন, ঠিকাদারদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মো: আব্দুল করিম বলেন, ঠিকাদারদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানে কার্যকর ভূমিকা রাখা হবে। পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

সভা শেষে নবগঠিত কমিটির কাগজপত্র ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী ও যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা। এ সময় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.