domarnews24.com

৩ মে: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৪ Time View

টানা ৪ দফা কমানের পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাজুস। আজ রোববার (৩ মে) ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ এপ্রিল সকাল ১০টায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.