domarnews24.com

ডোমারে মাদকসহ কুখ্যাত মাদক বিক্রেতা আপেল মাস্টার গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View
নীলফামারীর ডোমারে মাদক বিক্রির সময় কুখ্যাত মাদক বিক্রেতা মো. আহসান উদ্দিন আলমগীর ওরফে আপেল মাস্টারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সোনারায় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আপেল মাস্টার উপজেলার সোনারায় ধনীপাড়া এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে। তিনি ডোমার সদর ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন উচ্চ বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক হিসেবে কর্মরত।
অপর দুই গ্রেফতার ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ চিকনমাটি দোলাপাড়া এলাকার আকতার উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন (৩৫) এবং সোনারায় দোলাপাড়া এলাকার মো. মাহফুজার রহমান রাজার ছেলে মো. আবু সাঈদ (২৫)। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডোমার থানা পুলিশ বুধবার রাতে সোনারায় বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় আপেল মাস্টার ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করে।
ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ বলেন, “তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। একবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি মুচলেকা দিয়ে পুনরায় বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনারায় বাজার থেকে আপেল মাস্টারসহ তিনজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.