domarnews24.com

ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯২ Time View
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ করা পিরানহা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ এবং ডোমার থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, জনস্বার্থে এবং জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.