domarnews24.com

ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট লেবু গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ Time View
নীলফামারীর ডোমারে লেবু ইসলাম (৫০) নামে মাদক বিক্রেতা  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৫১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির গোমনাতি বিওপি।
বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার গোমনাতি ইউপির হেমায়েত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। লেবু ইসলাম উত্তর গোমনাতি হেমায়েত পাড়া এলাকার মৃত: বসির উদ্দিনের ছেলে।
বিজিবির নায়েক সুবেদার মো: মকবুল হোসেন  ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাতেই তাকে ডোমার থানায় সোপর্দ করা হয় বলেও তিনি জানান।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ বলেন, ইয়াবাসহ লেবুকে গ্রেফতার করে গোমনাতি বিজিবির একটি দল। এ ঘটনায় গোমনাতি বিওপির নায়েক সুবেদার মো: মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা করেন। শুক্রবার দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.