domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩১১ Time View

নীলফামারীর ডোমারে মাদক সেবনের সময় মামা-ভাগিনা দুই যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপোনটল ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চিলাহাটি প্রধানপাড়া এলাকার এরশাদুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৪) এবং একই এলাকার লোকমান হোসেনের ছেলে লিটন ইসলাম (২২)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চিলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত। পাশাপাশি তারা নিজেরাও নিয়মিত মাদক সেবন করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপোনটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.