domarnews24.com

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮১৪ Time View

নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে ডোমার ফিলিং স্টেশনের সামনে ডোমার-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. ইউসুফ আলী (৫৫)। তিনি ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা এলাকার মঞ্জু পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত সবেদ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে ডোমারগামী একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. সিফাত হোসেন (২৫)। তিনি ডোমার পৌরসভার দীঘলটারী এলাকার বাসিন্দা। রাত ৮টার দিকে ইউসুফ আলী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও পথচারী দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইউসুফ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তিনি মারা যান।

এদিকে আহত মোটরসাইকেল চালক সিফাত হোসেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে রাখেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে অবস্থান নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.