domarnews24.com
সর্বশেষ :

ডোমারে ৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৩১ Time View
নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতে ডোমার থানার একটি আভিযানিক দল উপজেলার বোরাগাড়ী ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তিনি মৃত মজনু মিয়ার ছেলে এবং হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.