domarnews24.com

ডিমলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৮৭ Time View

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে রবিউল আলম(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় শেরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কৃষক আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও আহত গৃহবধূ সেরিনা একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবু ।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সন্ধ্যা ৬টার দিকে মাঠে ভুট্টার গাছ শুকানোর শেষে সেগুলো নিয়ে বাড়ি ফিরছিল রবিউল। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তাৎক্ষনিক বজ্রের আঘাতে রবিউল আলম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শেরিনা বেগম নাউতারা বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বজ্রের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করান।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসধীন। তিনি বর্তমানে সুস্থ আছেন।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.