domarnews24.com

ঈদুল আজহা উপলক্ষে ডোমারে এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৭১ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে অসহায় ও এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী খালেদা জিয়া-এর আদর্শ ধারণ করে, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন-এর নির্দেশনা এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ-এর অনুপ্রেরণায় এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

আজ রবিবার (২৪ মে) ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের একটি স্থানীয় মাদরাসায় আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সার্বিক আয়োজন ও বাস্তবায়ন করেন পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা সায়েম হোসেন সায়েমন

অনুষ্ঠানে মাদরাসার অসহায় ও এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র ঈদুল আজহার উপহার হিসেবে জায়নামাজ, টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে ছাত্রনেতা সায়েম হোসেন সায়েমন বলেন, “দেশনায়ক তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বে এবং আমাদের অভিভাবক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্যারের পক্ষে, ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ ভাইয়ের দিকনির্দেশনায় আমরা সবসময় তৃণমূলের সাধারণ মানুষের পাশে আছি। ঈদের আনন্দ যেন এই কোমলমতি এতিম শিশুরাও সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচির শেষ পর্যায়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং ছাত্রনেতা আশরাফুল আলম আশরাফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.