domarnews24.com

ডোমারে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৭৫ Time View
নীলফামারীর ডোমারে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
এ সময় উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. হাসনা আখতার, উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজল রেখা, বিভিন্ন রাইস মিলের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এছাড়া গম প্রতি কেজি ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।
এ মৌসুমে উপজেলায় মোট ১ হাজার ৪১২ মেট্রিক টন ধান, ১ হাজার ৩১২ মেট্রিক টন চাল এবং ৮৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.