domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

স্কুলমাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৮২ Time View

নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে তারা মাঠ সংস্কারের দাবি জানায়। এ সময় শিক্ষকরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় বক্তব্য দেন- সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, আকলিমা বেগম, নবম শ্রেণির শিক্ষার্থী মুহিন ইসলাম, অষ্টম শ্রেণির ইসরাত জাহান ও সপ্তম শ্রেণির সৈকত ইসলামসহ আরও অনেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠটি বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠ নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ঢুকে পড়ে, ফলে অধিকাংশ সময় কাঁদায় পরিণত থাকে।

তারা জানায়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী মাঠ জরুরি। কিন্তু কাঁদাযুক্ত মাঠে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, মাঠটি নিচু হওয়ায় মাটি ভরাটের জন্য একাধিকবার উপজেলায় আবেদন করা হয়েছে, কিন্তু এখনো কোনো বরাদ্দ মেলেনি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.