domarnews24.com
সর্বশেষ :
ডোমারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘রকস্টার’-এর টিজারে ভিন্ন এক শাকিব

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪১৬ Time View

কয়েক বছর ধরে ঢালিউড সিনেমার একের পর এক নতুন চমক দর্শকের সামনে আসছেন চিত্রনায়ক শাকিব খান। কখনো রাজকুমার আবার কখনো তুফান হয়ে পর্দায় ঝড় তুলেছেন। এবার তিনি ধরা দিলেন রকস্টার রূপে।

আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। এতে শাকিবকে স্টাইলিশ লুকে দেখা গেছে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এক মিনিট বিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন। ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার’। সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে।

টিজারে একটি গানের অংশবিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায়— ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। গানটির কথা ও সুর দর্শকদের মনে আলাদা মাত্রা যোগ করেছে।

পুরো টিজার জুড়ে ছিলো শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’

আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ২০২৬ সালের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.