domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না: প্রসেনজিৎ

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২২৩ Time View

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন যেমন সরগরম, তেমনি আলোচনায় উঠে এসেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে নিজেকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনা একেবারেই নাকচ করে দিয়েছেন এই তারকা।

ভোট গণনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রসেনজিৎ লেখেন, ‘আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’

তিনি আরও স্পষ্ট করে জানান, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই একটি ফোনালাপ হয়েছে, যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ‘আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি সেটুকুই করেছি—লেখেন তিনি।

মূলত শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে জয়লাভ করার পর এই বিতর্কের সূত্রপাত। জয়ী হওয়ার খবরটি নিজেই প্রসেনজিৎকে জানান রুদ্রনীল। এরপর তাদের কথোপকথন প্রকাশ্যে এলে অনেকেই ধারণা করতে থাকেন, হয়তো রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা। এমনকি তাকে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও আলোচনায় আসে। তবে সেই সব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিকে, নির্বাচনের আগেও প্রসেনজিতের পরিবারকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের একটি কথিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ওই পোস্টে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-এর সঙ্গে একটি ছবি ছড়িয়ে পড়ে।

তবে সে সময়ই প্রসেনজিৎ বিষয়টি খণ্ডন করে জানান, সেটি তার ছেলের আসল প্রোফাইল নয়, বরং একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে তৈরি করা পোস্ট। তিনি বলেন, ‘এখন সহজেই বোঝা যায় কোন ছবি আসল আর কোনটা সম্পাদিত। অদ্ভুত লাগে, একটি ২০ বছরের ছেলেকে নিয়েও এমন ভুয়া প্রচার করা হচ্ছে, এমনকি আমাকে জড়িয়েও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.