domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

চটের আগা মেঠোপথে এক ফ্রেমে দুই তারকা

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২২১ Time View

শোবিজের দুই তারকা অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পুবাইলের মেঠোপথে হঠাৎ দেখা যেন গল্পের ভেতর আরেক গল্প। গতকাল চঞ্চল চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসে ধরা পড়া সেই মুহূর্ত যেন নস্টালজিয়ার ফ্রেম।

চঞ্চল লিখেন, ‘কারণ ছাড়া দেখা! পুবাইল চটের আগা মেঠোপথ/গত পরশু….। এখানেই হয়েছিল ‘সাকিন সারিসুরি’। মিসিং বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকে। চটের আগা গিয়ে স্মৃতিকাতর হলেও সেখানে বর্তমানে তারা কী কাজ করছেন, তা জানাননি এ অভিনেতা।

‘মনপুরা’, ‘আয়নাবাজি’ কিংবা অসংখ্য নাটকে চঞ্চলের অভিনয় যেমন মুগ্ধ করে, তেমনি বৃন্দাবনের লেখা ও উপস্থিতি এনে দেয় জীবনের গন্ধ।

এই ফ্রেমে অনুপস্থিত থেকেও চঞ্চলের মনে পড়েছে সালাউদ্দিন লাভলুর অবদান। যিনি গ্রামবাংলার গল্পকে তুলে এনেছেন পর্দায়। একসঙ্গে তারা মানেই স্মৃতি, শিল্প আর সময়কে ধরে রাখা এক অমূল্য মুহূর্ত।

প্রায় ১২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় সর্বশেষ দেখা গেছে মোশাররফ ও চঞ্চলকে। অভিনেতা তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’  সিনেমায় দেশের দুই দাপুটে  অভিনেতার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.