domarnews24.com

ক্রিকেটারের সঙ্গে প্রেমের পর গায়কের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ, ফের বিয়েবন্ধনে সুবহা

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৭ Time View

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম ও সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ নিয়ে কয়েক বছর বেশ আলোচনায় ছিলেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এরপর একটি সিনেমায় অভিনয় করে ব্যস্ত হন রাজনীতিতে। দ্বিতীয় বিয়ের খবরে ফের আলোচনায় এলেন তিনি।

মাস দেড়েক আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সুবাহ। খবরটি এতদিন গোপন থাকলেও নিজেই সেটি প্রকাশ করেছেন।

সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে জড়িত থাকার জন্য এতদিন বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।

জানা গেছে, সুবাহর স্বামীর নাম হাসান সাবাহ। পেশায় তিনি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন হাসান। তবে তার পরিবার ঢাকাতে থাকে।

সুবহা বলেন, ‘বিয়ে বিষয়টি থাকে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেকদিনের তবে গত রোজার ঈদের পরে আমরা বিয়ে করেছি। আমার স্বামী হাসান যুক্তরাষ্ট্রে থাকেন। আমি যেহেতু গ্রাজুয়েশন শেষ করতে আইন পড়ছি, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছি না, আসা যাওয়ার মধ্যে থাকবো।’

সুবহা জানান, শিগগিরই বেশ বড় পরিসরে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

এরইমেধ্যে স্বামীকে নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুবহা। সেখানে মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছবার্তা জানিয়েছেন। তার এই নতুন জীবনের পথচলায় ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভ কামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সুবহা। পরবর্তীতে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে মামলা-পাল্টা মামলা আইনি জটিলতায় রূপ নিয়েছিল। পরে তাদের বিচ্ছেদ হয়।

এছাড়া ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সুবাহ। তবে এখন অভিনয়ের চেয়ে রাজনীতির দিকেই মনোযোগ বেশি তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.