নীলফামারীর ডোমার উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে এ অনুষ্ঠানের আয়োাজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মেরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান।
সিনিয়র শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) আলহাজ্ব এটিএম নুরুল আমিন, উক্ত বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুহুল আমিন, অভিভাবক দেলাওয়ার হোসেন, মিজানুর রহমান, উত্তম কুমার প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় অভিভাবক সমাবেশে পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, এসএমসি’র সদস্য মামুন উর রশিদ সোহেল, একাডেমীক সুপার ভাইজার সাফিউল ইসলামসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে দেশ ও জাতীর কল্যানে বলিষ্ঠ অবদান রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের অভিভাবকরা অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।