domarnews24.com
সর্বশেষ :
ডোমারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাস্তায় ফেলে যায় স্ত্রী, সেই প্রবাসী জামাল উদ্দিন মারা গেছে

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৪৩ Time View

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভাতিজি ইসমত আরার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এরআগে সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে ভাতিজি ইসমত আরার বাড়িতে তার মৃত্যু হয়।

জামাল উদ্দিনের ভাতিজি ইসমত আরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ আগস্ট রাতে উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাতিজির বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। গত ৬ আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।

এদিকে রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানরা তার খোঁজ নেননি বলে স্থানীয়দের অভিযোগ। তবে স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।

একজন অসুস্থ মানুষ জীবনের শেষ সময়ে স্বজনদের কাছ থেকে দূরে থেকে অন্যের সহায়তায় চিকিৎসা নিয়েই চলে গেলেন—ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের জন্ম দেয়।

জামাল উদ্দিনের ভাতিজি ইসমত আরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার চাচাকে আমার বাড়িতে নিয়ে আসি। আজ বিকেল ৩টার দিকে চাচার মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমার বাড়িতে জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.