domarnews24.com
সর্বশেষ :

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩০০ Time View

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা: পাখি আক্তার (১২) ও নাউতারা নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো: সেলিমুর রহমানের মেয়ে মোছা: সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। এ সময় ক্যানেলের ধারে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলে নেমে দু’জনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.