জেলার ডোমারে নেসকোর বিদ্যুৎ সংযোগ কেন্দ্রের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
১৫ আগষ্ট শনিবার সকাল ১১টায় পৌর শহরের বাটার মোড়ে ডোমার-ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আব্দুল কুদ্দুস আউয়ুবের সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এসএম রানা, নুরুজ্জামান বাবলা,আনিছুর রহমান মানিক,সাহাবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইতোপূর্বে প্রিপেইড মিটার বন্ধ ও পোস্টপেইড মিটার স্থাপনের দাবিতে আমরা কর্মসূচি নিয়েছিলাম। কর্তৃপক্ষ দাবির প্রতি সম্মতি জানিয়ে প্রিপেইড মিটার স্থাপন কিছুদিন বন্ধ রাখে। সম্প্রতি গ্রাহকের দাবি উপেক্ষা করে গ্রাহকের অনুমতি ছাড়াই জোরপুর্বক পুনরায় সংযোগ স্থাপন করার পাঁয়তারা চালাচ্ছে কর্তৃপক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারা আরো বলেন,ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রি-,পেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনার পাশাপাশি জনগনের দাবী মেনে নিয়ে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করে তা বাতিলের দাবীও জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।