domarnews24.com
সর্বশেষ :

খাল খনন প্রকল্পে প্রশংসনীয় ভূমিকা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন ডোমারের ইউএনও শায়লা সাঈদ তন্বী

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৩৬ Time View

জনকল্যাণমূলক খাল খনন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী।

গত ৮ আগস্ট শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের বিভিন্ন উপজেলার নির্বাচিত ৮৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সম্মানজনক আয়োজনে রংপুর বিভাগ থেকে নির্বাচিত ৬ জন ইউএনওর মধ্যে স্থান পেয়েছেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী। তাঁর এই অন্তর্ভুক্তিকে ডোমারবাসীর জন্য একটি গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

সভায় দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনরত উপজেলা নিজের উপজেলা না হলেও সেটি বাংলাদেশেরই একটি অংশ। সেখানে বসবাসকারী মানুষকে নিজের এলাকার মানুষের মতো আপন মনে করে কাজ করতে হবে।

বিভিন্ন উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে প্রকল্পের উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ইউএনওদের প্রশংসা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এই ৮৩ জন ইউএনওর মধ্যেই ছিলেন ডোমারের ইউএনও শায়লা সাঈদ তন্বী।

ডোমারে দায়িত্ব পালনকালে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার এমন স্বীকৃতি নিঃসন্দেহে ডোমারবাসীর জন্য আনন্দ ও গর্বের।

স্থানীয়দের প্রত্যাশা, সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে ভবিষ্যতেও ডোমারের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.