domarnews24.com
সর্বশেষ :
ডোমারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিন মাহমুদ

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৯৪ Time View
নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১২ টায় রংপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে দুপুর ২ টা ৩০ মিনিটে নীলফামারী ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় পৌঁছান।
জানা যায়, জেলা যুবলীগ নেতার মা রওশন আরা গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। আজকে সকাল ১২ টায় প্যারোলে মুক্তি পেয়ে ৫ ঘণ্টার জন্য পুলিশি নিরাপত্তায় আসেন মায়ের জানাজায়। পরে শহরের ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে জানাজা শেষে তাকে রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শহরজুড়ে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি যুবলীগ নেতা শাহিদ মাহমুদ ৷ ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.