domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৪৩ Time View
নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া গ্রামে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন, উপজেলার ছোট রাউতা দাসপাড়া গ্রামের জিতেন দাসের ছেলে সুজন দাস (৩০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের  দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন সুজন দাস। পরে দুপুরের দিকে তার স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সুজন দাসকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ঋণের বোঝা ও মানসিক হতাশার কারণে সুজন দাস আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.