নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ক্রীড়া সামগ্রী (বল ও ব্যাট) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ও হরিণচড়া ইউনিয়নের ছাত্রনেতা রাব্বি ইসলাম বাপ্পি সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন হরিণচড়া ইউনিয়ন ছাত্রনেতা আবু সাঈদ, ফরিদপুরা ইউনিয়ন ছাত্রনেতা রাহিমুজ্জামান রতন, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক রেদওয়ানুল আমিন রিফাত।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
আয়োজকদের মতে, স্থানীয় তরুণদের সম্পৃক্ততায় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিত অতিথিরা এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।