domarnews24.com
সর্বশেষ :

ডোমারে দোকানের সামনে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩১২ Time View
নীলফামারীর ডোমারে একটি মুদি দোকানের সামনে থেকে মো. রবিউল ইসলাম(৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(৫মে) সকালে পুলিশ খবর পেয়ে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাটের আঞ্জয়ারা বেগমের আরাফাত ষ্টোরের(মুদির দোকান) সামনে থেকে রবিউল ইসলামের মরদেহটি উদ্ধার করে। রবিউল ইসলাম হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া দক্ষিণটারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মতিয়ার রহমান জানান,খবর পেয়ে যুবকের মরদেহটি উদ্ধার করি।মরদেহে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি।
ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুল্লাহ বলেন,রবিউল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.