domarnews24.com
সর্বশেষ :

ঢাকায় সাততলা থেকে পড়ে ডোমারের যুবকের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬০০ Time View

ঢাকার পল্লবী থানার এয়ারপোর্ট এলাকায় একটি ভবনের সাততলায় শাটার খোলার কাজ করার সময় নিচে পড়ে সুশান্ত রায় (২২) নামে ডোমারের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশান্ত রায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকার রমনাথ চন্দ্র রায়ের ছেলে। তিনি ঢাকায় রড মিস্ত্রির কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ঢাকায় থাকার পর কিছুদিন আগে ছুটি কাটাতে বাড়িতে আসেন সুশান্ত। ছুটি শেষে কয়েকদিন আগে জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফিরে যান তিনি। সেখানে কাজ করতে গিয়ে ভবনের সাততলা থেকে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভবনের সাততলায় শাটার খোলার কাজ করছিলেন সুশান্ত। এ সময় শাটার খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।

সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকায় থাকা স্বজনরা তার মরদেহ নিয়ে ডোমারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হবে।

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন সুশান্ত রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.