domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৩৬ Time View

নীলফামারীর ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছাঃ জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের বনওয়ারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামেলা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়া পাড়া গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য পালস হাসপাতাল থেকে ফেরার পর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বনওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার ভ্যান মোটরসাইকেলটিকে অতিক্রম করার সময় ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে যান। এতে গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বোড়াগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ ঘটনায় রংপুর মেট্রো-ট-১১-০৩৪২ নম্বরের কাভার ভ্যানটি আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.