domarnews24.com

ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩৬ Time View

নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ আমবাড়ি সবুজপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম এবং উত্তর আমবাড়ী মাঝাপাড়া এলাকার মো. শফিউল্লাহর ছেলে মো. খায়রুল ইসলাম খোকন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার গোমনাতী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় একটি বাসার পেছনে মাদক সেবনের সময় তাদের আটক করেন এসআই কাওছার ও এসআই মানিক। পরে তাদের কাছ থেকে ৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডোমার থানা পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.