domarnews24.com

ডোমারে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৩১ Time View
ডোমারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।‌
শনিবার সকালে ইসলামিক এডুকেশন সোসাইটি (IES) ডোমার উপজেলা শাখার আয়োজনে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
মোঃ সাদিক হাসনাইনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ছাদের হোসেন ও মো. আব্দুল হাকিম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং নৈতিক মূল্যবোধ ও দ্বীনি চেতনায় সমৃদ্ধ একটি প্রজন্ম গঠনের ভিত্তি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আইইএস-এর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানিয়েছেন।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.