domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View
নীলফামারীর ডোমারে দোয়া মাহফিলে হামলা ও অতিথি লাঞ্চিত করার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একদল মুসল্লি।
রোববার (২৫অক্টোবর) বিকেলে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মুসল্লিদের মধ্যে মো. মাসুদ রানা নামে এক মুসল্লি লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ অক্টোবর রোববার বিভিন্ন গনমাধ্যমে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়েছে। এবং কয়েকজন মুসল্লির নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে যাহা উদ্দ্যেশ্যপ্রনীত।আমরা উপস্থিত মুসল্লিরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ করছি ও প্রশাসনের কাছে সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের দাবী করছি।
তিনি আরো জানান, মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে আরেকটি মসজিদ নির্মাণ করে,সেই নতুন মসজিদটির পুরাতন মসজিদের নাম ব্যবহার করে পুরাতন মসজিদটির সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।যাহা পুরাতন মসজিদের মুসল্লিরা হতে দিবে না।
এসময় মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো. মশিয়ার রহমান,মুসল্লি মকছেদ আলী,রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.