domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১৪ Time View

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক দয়াল চন্দ্র বর্ম্মণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বসন্ত কুমার রায়সহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ডোমার সদর ইউনিয়ন বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মাসুদ বিন আমিন সুমনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.