domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৬৫ Time View
“সবুজে সাজুক বিদ্যালয়, সুস্থ থাকুক পৃথিবী”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
সারাদেশের ন্যায় বুধবার দুপুরে জেলার ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচি/২০২৬ইং পালন করা হয়। ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করে এই কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমানসহ স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী অফিসার স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের বিভিন্ন  সমস্যার সমাধানে আশ্বাস প্রদান করেন। এ ছাড়া জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া খামাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েও এই কর্মসুচী পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তারসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকরা স্কুল চত্বরে গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.