পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর ডোমারে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কসাই, ইমাম ও চামড়া ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

রোববার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম জাকির, নীলফামারী জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক নুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ডোমার দোকান মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান আনু, প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. লুৎফর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব ছাইফুল ইসলাম এবং চামড়া ব্যবসায়ী আজিজুল ইসলামসহ অন্যান্যরা।