domarnews24.com
সর্বশেষ :

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণের সিদ্ধান্ত বিবেচনায়

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫১৯ Time View
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
বুধবার সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যেসব এলাকায় বিমানবন্দর স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “আস্তে আস্তে সবই করা হবে।”
তিনি আরও বলেন, দেশের ও জনগণের স্বার্থ, যাত্রীসেবার চাহিদা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করেই বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের কৌশলগত গুরুত্ব এবং এ অঞ্চলের শিল্প-বাণিজ্যিক সম্ভাবনার কারণেই সরকার সৈয়দপুর বিমানবন্দরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.