domarnews24.com

কাকাতো বোনের বিয়ের দিনে ডোমারে যুবকের আত্মহত্যা

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯১৩ Time View
অনলাইন জুয়ার ঋণের চাপে যুবকের আত্মহত্যা

নীলফামারীর ডোমারে গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটুকপুর নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর নয়নপাড়া এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে যেকোনো সময় নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন গৌরাঙ্গ। পরে সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা টয়লেটে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৌরাঙ্গের সঙ্গে তার কাকাতো বোনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ বুধবার ওই তরুণীর বিয়ে হওয়ার কথা রয়েছে।

স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কারণে মানসিকভাবে ভেঙে পড়ে গৌরাঙ্গ আত্মহত্যা করতে পারেন। তবে প্রকৃতপক্ষে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবার বা এলাকাবাসী এখনও স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।

ডোমার থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ও সেকেন্ড অফিসার শৈলেন চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.