domarnews24.com

২য় বর্ষে পদার্পণ করলো ডোমার নিউজ ২৪

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩১৭ Time View
২য় বর্ষে পদার্পণ করলো ডোমার নিউজ ২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও ওয়েব পোর্টালের উদ্বোধন

১০ মে ২০২৫ থেকে ১০ মে ২০২৬— ক্যালেন্ডারের হিসাবে সময়টা মাত্র এক বছর। তবে এই এক বছরে নানা চ্যালেঞ্জ, পরিশ্রম ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের আস্থা অর্জন করেছে ডোমার নিউজ ২৪।

“নিরপেক্ষতার অঙ্গীকার” নিয়ে যাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যমটি ইতোমধ্যে পৌঁছে গেছে প্রায় ৫০ হাজার পাঠকের হাতের মুঠোয়। স্থানীয় নিউজ পোর্টালগুলোর মধ্যেও নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে ডোমার নিউজ ২৪।

রবিবার সন্ধ্যায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডোমার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজন করা হয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান, আলোচনা সভা ও ওয়েব পোর্টালের উদ্বোধন। আনন্দ-উচ্ছ্বাস ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডোমার মডেল মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম। মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডোমার নিউজ ২৪-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক শাহিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার প্রেসক্লাবের সম্পাদক রওশন রশীদ, খবরপত্র প্রতিনিধি এ আর মানিক, আমার দেশের দেবীগঞ্জ প্রতিনিধি মুস্তাকিম, যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টু, এনটিভির জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন, ডোমার থানার এসআই আঙ্গুর হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সম্পাদক মামুন রহমান, সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী এবং ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।

আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, “অল্প সময়ের মধ্যেই ডোমার নিউজ ২৪ পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া কঠিন হলেও ডোমার নিউজ ২৪ সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই গণমাধ্যম।”

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.