গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য। হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ হিসেবে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুষ্টিহীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, সারা দেশে শিশুদের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ খাওয়ার প্রবণতা কমে গেছে। এছাড়া চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া।
পাশাপাশি শিশুর শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত জ্বর, খেতে না পারা কিংবা তীব্র ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তারা।
দেশের চলমান হামের প্রাদুর্ভাব আরও এক থেকে দুই মাস থাকতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এরমধ্যেই চলমান টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। যা লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ। সারা দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।