domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

ডোমারে মোবাইল কোর্ট: ৩ হোটেল ব্যবসায়ী ও এক কসাইকে জরিমানা

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১১ Time View

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর ৫৩ ও ৩৮ ধারায় তিন হোটেল ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৫৩ ধারায় একজন কসাইকে সতর্কতামূলকভাবে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— উপজেলার পূর্ব চিকনমাটি এলাকার আব্দুর রহিমের স্ত্রী আলিফ নুরা (৪২), উদায়নপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার সমসেলের ছেলে খায়রুল ইসলাম (৫৬) এবং সবুজপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৭)।

অভিযান পরিচালনার সময় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর অজয় চন্দ্র রায় এবং ডোমার থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.