domarnews24.com
সর্বশেষ :
ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক ডোমারে ৭ পূজামণ্ডপে পৌরসভার ১ লাখ ৫ হাজার টাকা অনুদান ডোমার সদর ইউনিয়নে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ ডোমারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর এসপি

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ডোমারের স্বামী-স্ত্রীর

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১২ Time View

নীলফামারীর জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে পলাশ (২২) ও তার স্ত্রী মনি রানি (১৯) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি এলাকার মৃত হিরম্ব রায়ের ছেলে পলাশ ও তার স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে পলাশ রায়ের সঙ্গে মনি রানির বিয়ে হয়। রোববার সন্ধ্যায় পলাশ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যোগে ডোমার থেকে জলঢাকার কালিগঞ্জ ডাঙ্গাপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কালিগঞ্জ দিঘিরপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পিকআপভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.