domarnews24.com
সর্বশেষ :

ডোমারে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৭২ Time View

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) আজগর আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, জামায়াতে ইসলামী ডোমার পৌর শাখার আমির দেলোয়ার হোসেন ও মৎস্যচাষী তরিকুল ইসলাম শিমুল।

আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্যচাষী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.