domarnews24.com
সর্বশেষ :

বিতর্কে চ্যাম্পিয়ন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৩ Time View

নীলফামারীর ডোমারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডোমার উপজেলা পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে তুমুল বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.