domarnews24.com
সর্বশেষ :
ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার ডোমারে মাদক সেবনকালে মামা-ভাগিনা আটক ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২, আহত ১২ ডোমার শহীদস্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল নীলফামারীর জলঢাকার ব্রাজিল সমর্থকের ডোমারে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু

ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র‌্যাবের হাতে গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৯৭ Time View

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ চারজন নিহত হওয়ার আলোচিত মামলার পলাতক আসামি ট্রাকচালক মো. খোকন সাকিদার (৩৫)কে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুর্ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতার খোকন সাকিদার বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বগুড়া জেলার গাবতলী থানার বালিয়াদিঘী চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দুপুর ২টার দিকে প্রতিমা রানী রায় (২৮) তাঁর দুই সন্তানকে নিয়ে ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া-ট-১১-২৪৭২ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতিমা রানী রায়, তাঁর ছেলে যাদব কৃষ্ণ (৪), মেয়ে পৃত্তশা (৭) এবং ভ্যানচালক পরিমল চন্দ্র রায় (৩৮)কে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশের একটি গাছে আটকে গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত প্রতিমা রানী রায়ের স্বামী শ্রী প্রদীপ চন্দ্র রায় গত ১৬ জুলাই ডোমার থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.